রূপনগরের রাজকন্যা রূপালী তাঁর নাম সোনা রূপা হীরা মুক্তায় মেলেনা তাঁর দাম । হাসিটি তাঁর মধুমাখা মুক্তাঝরা বাণী হৃদয়টি তাঁর কোমল ছোঁয়া ভালবাসার খনি । চক্ষু দু'টি মায়াবী তার ওষ্ঠ ফুলের কলি লম্বা কাল কেশগুলি তার আওলা বেশে ঝুলি । মুখে তাঁর মিষ্টি হাসি, বুকে ভালবাসা দৃষ্টিতে তাঁর মধু-বন্ধন বহু উদারতা । কণ্ঠ তাঁর বংশী সম চিকণ গানের সুর দেহটি তাঁর হলুদ রঙের ঝরছে যেন নূর । মনে তাঁর উদারতা চোখে করুণ চাহনি এমন মধুর রমণী জীবনে আর পাইনি । ধরার মাঝে স্বর্গ সে যে হুর পরীদের বাসা পেলে তারে ধন্য জীবন পূর্ণ হবে আশা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।